© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমন কিছু উপলব্ধি করেছি যা আমার ব্যক্তিত্ব বদলে দিয়েছে: তৌসিফ মাহবুব

শেয়ার করুন:
এমন কিছু উপলব্ধি করেছি যা আমার ব্যক্তিত্ব বদলে দিয়েছে: তৌসিফ মাহবুব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১০ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৫
ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। ক্যারিয়ারে অসংখ্য নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে একটি নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা তার জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমর এক আড্ডায় সেই ভয়ংকর ও রোমহর্ষক স্মৃতির কথা শেয়ার করেছেন এই অভিনেতা।

তৌসিফ জানান, একটি নাটকের শুটিংয়ের প্রয়োজনে তাকে কবরে শুয়ে থাকতে হয়েছিল। দৃশ্যটি ছিল তার লাশের। দাফনের প্রস্তুতির মতো করেই তাকে কবরে শোয়ানো হয়। কিন্তু মাটির পরিবর্তে তার শরীরের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল ৫ থেকে ৬টি সাপ।



সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তৌসিফ বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি সাপকে প্রচণ্ড ভয় পাই। কবরে শুয়ে থাকার সেই অভিজ্ঞতা আমাকে মানুষ হিসেবে অনেক বদলে দিয়েছে। মানুষ কেন পৃথিবীতে এসেছে এবং কী নিয়ে যাবে এই বোধটা আমার মাঝে ৫-১০ বছর পর আসার কথা ছিল।’

‘কিন্তু ওই একটি ঘটনাই আমাকে অনেক আগে ভাবিয়ে তুলেছে। এই সাহসের বিনিময়ে আমি এমন কিছু উপলব্ধি করেছি যা আমার ব্যক্তিত্ব বদলে দিয়েছে।’

আলাপচারিতায় তৌসিফ তার ভক্তদের পাগলামি নিয়েও কথা বলেন। তার কথায়, আদি নামে তার এক ভক্ত রয়েছেন যিনি ইতালিতে থাকেন। সেই ভক্ত শুধুমাত্র তৌসিফের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশে ছুটে আসেন। এমনকি তৌসিফের জন্মদিনে ইতালিতে বিশাল কেক কেটে উদযাপন করেন সেই ভক্ত ও তার বিদেশি বন্ধুরা।

আরপি/টিএ

মন্তব্য করুন