© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে বিশ্বকাপ জয়ী রাকিবুলকে সংবর্ধনা

শেয়ার করুন:
ময়মনসিংহে বিশ্বকাপ জয়ী রাকিবুলকে সংবর্ধনা
own-reporter-mymensingh
০৪:৫৭ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় রাকিবুল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই সংবর্ধনার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।

সংবর্ধনায় জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ফুল দিয়ে রাকিবুলকে বরণ করে নেন। তাকে ক্রেস্ট দেওয়া হয়।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা ক্রিকেট পরিচালনা কমিটির সমন্বয়কারী শওকত জাহান মুকুল, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও নানা শ্রেণি-পেশার মানুষ ছিলেন। রাকিবুলকে এক নজর দেখতে ক্রিকেটপ্রেমীরা মাঠে ভিড় জমায়।

বিশ্বজয় করা বাংলাদেশের এ স্পিনারের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছেন তিনি। ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন