© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় শুরু চার দিনব্যাপী আবাসন মেলা

শেয়ার করুন:
খুলনায় শুরু চার দিনব্যাপী আবাসন মেলা
own-reporter-khulna
০৬:২৩ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২০

খুলনায় শুরু হয়েছে চার দিনব্যাপী আবাসন মেলা। বুধবার দুপুরে নগরের শিববাড়ি মোড়ের পাবলিক হলের (জিয়া হল) বহিঃপ্রাঙ্গণে এ মেলা শুরু হয়।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোপার্টি প্লাস ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহাব্বত খান।

মেলার আয়োজক কোম্পানি প্রোপার্টি প্লাস ইভেন্টস। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করছে দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান। মেলায় ঢাকা ও খুলনার ২৫টি আবাসন প্রতিষ্ঠানের ২৫টি স্টল রয়েছে। এছাড়া রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), আর্কিটেক ও ইঞ্জিনিয়ারিং ফার্মের স্টল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, পরিচালক এম এ মতিন পান্না, এস এম ওবায়দুল্লাহ, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. সিরাজুল হক, আওয়ামী লীগের নেতা চৌধুরী মিনহাজুল ইসলাম সজল, বিসমিল্লাহ্ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, বিএসআরএমের খুলনা বিভাগীয় ম্যানেজার মো. সালে ইমন সিটি কংক্রিটের সিইও মো. মাসুদুর রহমান, এন শিওর ল্যান্ড মার্ক লিমিটেডের ম্যানেজার মো. মহসিন রাসেল ও তানিশা প্রোপার্টিজের ম্যানেজার মো. আজিজুর রহমান প্রমুখ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন