© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুফতি ফয়জুল করিমের জন্য আসন ছাড়ল খেলাফত মজলিস

শেয়ার করুন:
মুফতি ফয়জুল করিমের জন্য আসন ছাড়ল খেলাফত মজলিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৬ পিএম | ০২ জানুয়ারি, ২০২৬
সমঝোতার ভিত্তিতে বরিশাল-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মুফতি সুলতান মাহমুদ। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করিমের জন্য আসনটি ছেড়েছেন তিনি।

জানা যায়, গত ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখে ১১ দলীয় জোটের বৃহত্তর ঐক্য, সামগ্রিক রাজনৈতিক কৌশল এবং দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন।

এক বিবৃতিতে মুফতি সুলতান মাহমুদ জানান, দীর্ঘ এই রাজনৈতিক প্রক্রিয়াজুড়ে বরিশাল-৫ সদর উপজেলা ও মহানগরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ যেভাবে শ্রম, সময়, পরামর্শ ও দোয়ার মাধ্যমে তার পাশে থেকেছেন, তার জন্য তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, ‘জনগণের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও বিশ্বাস তার রাজনৈতিক জীবনের এক অনন্য শক্তি এবং আজীবনের প্রেরণা হয়ে থাকবে। তার মতে, রাজনীতি ব্যক্তি বা পদকেন্দ্রিক নয়; বরং দল, আদর্শ, শৃঙ্খলা ও বৃহত্তর ঐক্যের ওপর প্রতিষ্ঠিত।’

মুফতি সুলতান মাহমুদ আরও বলেন, ‘এই বিশ্বাস থেকেই ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও শ্রদ্ধা রেখে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ এবং জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।’

এসকে/এসএন

মন্তব্য করুন