© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেসরকারী খাতে বেতন বাড়ছে ১০ শতাংশ

শেয়ার করুন:
বেসরকারী খাতে বেতন বাড়ছে ১০ শতাংশ
economic-reporter
০৭:২৮ পিএম | ০৭ জানুয়ারি, ২০১৯

নতুন বছরে দেশের বেসরকারী খাতে গড়ে ১০ শতাংশ বেতন বাড়বে বলে এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মার্শ অ্যান্ড ম্যাকলেনান কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান মার্সার।

সোমবার ‘বাংলাদেশ টোটাল রেম্যুনারেশন সার্ভে (টিআরএস) নামক একটি জরিপ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

মার্সার দেশের ভেতরে ভোগ্য পণ্য, লাইফ সায়েন্স, কেমিকেল ম্যানুফ্যাকচারিং, হাই-টেক সেক্টর, পাইকারি ও খুচরা প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল সেক্টরের ৯০টিরও বেশি প্রতিষ্ঠানের উপর এ জরিপ চালায়।

তাছাড়া সেলস, ইঞ্জিনিয়ারিং ও সায়েন্স বিষয়ে দক্ষদের নিয়োগে প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেশি বলে জরিপে জানা যায়।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিয়োগের সামগ্রিক বিষয়টি খুবই ইতিবাচক এবং প্রায় ৩৮ শতাংশ কোম্পানি তাদের কর্মী সংখ্যা বৃদ্ধি করতে প্রস্তুত। তবে ব্যবসায়িক দিক বিবেচনায় জনবল কমার তালিকার শীর্ষে অবস্থান করছে ভোগ্যপণ্য ও লাইফ সায়েন্স শিল্প। এই দুই খাতে জনবল কমেছে যথাক্রমে ১৮ ও ১৪ শতাংশ।

এছাড়া ২০১৮ সালে সবচেয়ে কম বেতন বৃদ্ধির তালিকার শীর্ষে আছে পাইকারি ও খুচরা শিল্প খাতে। এ দুটি খাতে বেতন বেড়েছে ৯ শতাংশ।

উল্লেখ্য, স্বাস্থ্য, সম্পদ ও ক্যারিয়ার অগ্রগতিবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মার্সার ৪৪টি দেশের ২৩ হাজারের বেশি কর্মী নিয়ে ১৩০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন