© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ হাইকমিশনে ইসহাক দার, শ্রদ্ধা জানালেন খালেদা জিয়াকে

শেয়ার করুন:
বাংলাদেশ হাইকমিশনে ইসহাক দার, শ্রদ্ধা জানালেন খালেদা জিয়াকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২১ পিএম | ০৩ জানুয়ারি, ২০২৬
ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এর আগে, খালেদা জিয়ার মৃত্যুর খবরে বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি।

গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরদিন ৩১ ডিসেম্বর দুপুর ৩টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজ। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজার পর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় তাকে।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

এসএস/টিএ

মন্তব্য করুন