© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে খুলনার মেয়েরা

শেয়ার করুন:
বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে খুলনার মেয়েরা
sports-desk
০৯:৫৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২০

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ (বালিকা) টুর্নামেন্টের ফাইনালে উঠেছে খুলনা বিভাগের মেয়েরা।

বৃহস্পতিবার সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে খুলনার মেয়েরা। অপর সেমিফাইনালে ঢাকা বিভাগ ১-০ গোলে হারিয়েছে রংপুর বিভাগকে।

অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) ফাইনালে উঠেছে চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগ।

বৃহস্পতিবার ছেলের খেলায় চট্টগ্রাম বিভাগ টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। অপর সেমিফাইনালে খুলনা হারে বরিশালের সাথে।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ও খুলনার মেয়েরা। একই দিন ছেলেদের বিভাগে ফাইনাল খেলবে চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন