© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার রাজনীতি ছিল সংগ্রামের, রাজপথের: মঈন খান

শেয়ার করুন:
খালেদা জিয়ার রাজনীতি ছিল সংগ্রামের, রাজপথের: মঈন খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ পিএম | ০৫ জানুয়ারি, ২০২৬
জীবন দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন দেশ ও গণতন্ত্রের স্বার্থই ছিলো তার কাছে সর্বাগ্রে। এমন মন্তব্য করে বিএনপির স্হায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন - বন্দুক নয়, খালেদা জিয়ার শক্তি ছিলো জনগণ।

সোমবার (৫ জানুয়ারি) সকালে এ্যাবের নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তর্বক অর্পন করেন তিনি।

পরে সাংবাদিকদের বলেন- নিজের জীবন তুচ্ছ করে খালেদা জিয়া দেশের জন্য, মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। অন্যরা যখন ভাগ-বাটোয়ারা নিয়ে ব্যস্ত ছিলেন, তিনি ছিলেন আপসহীন।

খালেদা জিয়ার রাজনীতি সংগ্রামের, রাজপথের ছিল বলেও উল্লেখ করেন তিনি।

এসকে/টিকে

মন্তব্য করুন