© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা

শেয়ার করুন:
ঢাকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা
sports-desk
০১:১২ পিএম | ০৮ জানুয়ারি, ২০১৯

বিপিএলে দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে খুলনা টাইটানস। সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাহমুদউল্লাহর খুলনা টাইটানস।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে বড় বব্যধানে হারিয়েছে ঢাকা ডাইনামাইটস। তাই আগের ম্যাচের একাদশ নিয়েই খুলনা টাইটানসের বিপক্ষে খেলতে নেমেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়মাইটস।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৮ রানের জন্য পরাজিত হওয়া খুলনা টাইটানস নিজেদের একাদশে পরিবর্তন এনেছে কেবল ১টি। ক্যারিবীয়ান টি-টোয়েন্টি দলের অধিনায়ক কার্লস ব্রাথওয়েটের বদলে তারা একাদশে নিয়েছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসেকে।

ঢাকা ডায়নামাইটস একাদশ: হযরতউল্লাহ জাজাই, সুনিল নারিন, কিরন পোলার্ড, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন এবং মোহর শেখ অন্তর।

খুলনা টাইটানস একাদশ: পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, জহুরুল ইসলাম, শরীফুল হক, তাইজুল ইসলাম, ডেভিড উইসে, জহির খান এবং আলি খান।

টাইমস/এএস

মন্তব্য করুন