© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

শেয়ার করুন:
স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১১ পিএম | ০৫ জানুয়ারি, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

সোমবার (৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এমআই/এসএন

মন্তব্য করুন