© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল অকার্যকর

শেয়ার করুন:
হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল অকার্যকর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৫ এএম | ০৬ জানুয়ারি, ২০২৬
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ডিসেবল বা অকার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
 
ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ বলেন, 
আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছু দিন আগে ডিজেবল করে দেয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেয়ায় পরবর্তীকালে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেয়া হয়। আইডিটি বন্ধ থাকার কারণে গত কয়েক দিন আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারিনি। এখন থেকে আমার এই পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকব। এতদিন এই পেজটি মূলত এডমিনরা পরিচালনা করতেন।
 
 
হাসনাত আব্দুল্লাহ ভিডিও বার্তায় সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আপনারা এই পেজটি শেয়ার করবেন।’

কেএন/টিকে

মন্তব্য করুন