© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট জনগণের মৌলিক অধিকার : এস এম জিলানী

শেয়ার করুন:
ভোট জনগণের মৌলিক অধিকার : এস এম জিলানী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৮ পিএম | ০৭ জানুয়ারি, ২০২৬
স্বেচ্চাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, ভোট হচ্ছে জনগণের একটি মৌলিক অধিকার। আপনাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে এই অধিকার প্রয়োগের জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এসব কথা বলেন। এ সময় গণেশ পাগল আশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

এস এম জিলানী বলেন, ‘আপনারা ভোটকেন্দ্রে না গেলে এই ভোট অন্য কেউ ছিনতাই করে নেবে। আর ভোট ছিনতাই করা ব্যক্তি নির্বাচিত হয়ে ওই পবিত্র সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলতে পারবে না। তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা প্রস্তাবণা প্রনয়ণ করেছেন সেটি বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ।’

এদিকে, প্রতি বছরের মতো এ বছরও আশ্রম প্রাঙ্গণে মঙ্গলবার সকাল থেকে দুই দিনব্যাপী মহোৎসব ও মেলা শুরু হয়েছে। এখানে গোপালগঞ্জ ছাড়াও বরিশাল, মাদারীপুর, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গণেশ পাগল ভক্তরা এ বার্ষিক মহোৎসব ও মেলায় অংশগ্রহণ করেন।

টিজে/এসএন 

মন্তব্য করুন