© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে বিএনপিতে এনসিপির অর্ধশত নেতাকর্মীর যোগদান

শেয়ার করুন:
গাজীপুরে বিএনপিতে এনসিপির অর্ধশত নেতাকর্মীর যোগদান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ পিএম | ০৭ জানুয়ারি, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাও বিএনপিতে যোগ দেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার বেগম আয়েশা অডিটরিয়ামে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক ও গাজীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকৃতদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, শরিফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাইম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, মুক্তা, হাবিবাসহ জাতীয় নাগরিক পার্টি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের ৫৫ জন নেতাকর্মী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আবদুল আজিজ রয়েছেন।

নতুনদের দলে স্বাগত জানিয়ে ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিএনপি দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বিএনপিতে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাঁর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও দেশের মানুষের ব্যাপক উন্নয়ন হবে। তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী প্রমুখ।

এমকে/টিএ

মন্তব্য করুন