© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টস জিতলেন মাশরাফি, ব্যাটিংয়ে তামিম

শেয়ার করুন:
টস জিতলেন মাশরাফি, ব্যাটিংয়ে তামিম
sports-desk
০৫:৩২ পিএম | ০৮ জানুয়ারি, ২০১৯

স্টিভেন স্মিথের সঙ্গে টস করতে নেমে মুদ্রা নিক্ষেপে জয়ের পরই মাশরাফি প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভেন স্মিথকে। টস হেরে ব্যাট করতে নামছে তামিম-স্মিথ আর আফ্রিদিদের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এবারের বিপিএলে এখনও পর্যন্ত মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের মিশ্র অভিজ্ঞতা হয়ে গেছে। প্রথম ম্যাচে তারা হেরেছে চিটাগং ভাইকিংসের কাছে। দ্বিতীয় ম্যাচে জিতেছে খুলনা টাইটান্সের বিপক্ষে। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম ম্যাচেই হারিয়েছে সিলেট সিক্সার্সকে। দুই দলের এই যখন অবস্থা, তখন একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এবং হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি মাশরাফি-তামিম।

কুমিল্লা ভিক্টোরিয়ান একাদশ: তামিম ইকবাল, ইভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মেহেদী হাসান, শোয়েব মালিক, এনামুল হক (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ।

রংপুর রাইডার্স একাদশ: রিলি রসউ, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিতুন (উইকেটরক্ষক), রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), সোহাগ গাজী, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন