© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

শেয়ার করুন:
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল
sports-desk
০৮:০৮ পিএম | ০৮ মার্চ, ২০২০

সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেলেন তামিম ইকবাল। টাইগার বাহিনীর বাঁহাতি ড্যাসিং ওপেনার এবার তালিকার ওপরে থেকেই নেতৃত্ব দেবেন দলকে।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভা শেষে এ বিষয়টি নিশ্চিত করা হয়। সভা শেষে বিসিবির নির্ভরযোগ্য সূত্রটি জানায়, পাকিস্তান সফরে একমাত্র ওয়ানডে ম্যাচ দিয়েই তামিমের ওয়ানডে অধিনায়কত্বের দ্বিতীয় ইনিংস শুরু হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচের আগেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মাশরাফি বিন মর্তুজা। ফলে বাধ্য হয়েই নতুন অধিনায়ক খুঁজতে শুরু করে বিসিবি।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন