© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেগমগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

শেয়ার করুন:
বেগমগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট
district-correspondent
০৮:৩২ পিএম | ০৮ মার্চ, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জের উপজেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা এ বি এম জাফর উল্ল্যা।

মাসব্যাপী বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে জাতীয় চার নেতার নামে চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ২০টি দল অংশ নিবে। নোয়াখালী ক্রিকেট একাডেমি বনাম কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা দিয়ে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রিয়াজ বাবু, বেগম থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইয়াছিন আরাফাত মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবদুল মান্নান বাবুল।

 

টাইমস/আরএ/এইচইউ

মন্তব্য করুন