© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত আমিরের জরিমানা

শেয়ার করুন:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত আমিরের জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ এএম | ১১ জানুয়ারি, ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াত আমির আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী রিটার্নিং অফিসার রিগ্যান চাকমা।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন তিনি। 

জানা গেছে, শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার তাকিয়া বাজারে গণসংযোগ ও দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় বগাদানা ইউনিয়ন জামায়াতের আমির আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আচরণবিধি লঙ্ঘন করায় এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন