© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাশরাফিতেই বধ কুমিল্লা

শেয়ার করুন:
মাশরাফিতেই  বধ কুমিল্লা
sports-desk
০৮:১২ পিএম | ০৮ জানুয়ারি, ২০১৯

প্রথম ইনিংসে ১১ রানে ৪ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছিলেন কুমিল্লার ব্যাটিং লাইনআপ। কুমিল্লার পরাজয়টা সেখানেই লেখা হয়ে গিয়েছিল। তাদের দেয়া মাত্র ৬৪ রানের টার্গেট ৯ উইকেট হাতে রেখে সহজেই পেরিয়ে গেছে রংপুর রাইডার্স।

মঙ্গলবার মাশরাফি বিন মুর্তজার এই কৃর্তিতে রেকর্ড হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। রংপুর রাইডার্সের এই অধিনায়ক কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট শিকার করেন। এটি বিপিএলের ছয় আসরে সেরা।

৬৪ রানের টার্গেটে খেলতে নামে রংপুর রাইডার্স। এই আসরে প্রথমবার খেলতে নামা ক্রিস গেইল মাত্র এক রান করে শুরুতেই সাজঘরে ফেরেন। এরপর আর কোন উইকেট ফেলতে পারেননি কুমিল্লার বোলাররা। রিলি রুশোর ২৮ বলে ২০ ও মেহেদী মারুফের ৩৯ বলে ৩৬ রানের ওপর ভর করে জয়ের বন্দরে পা রাখে রংপুর রাইডার্স।

এই ম্যাচে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ৪ উইকেট নিয়ে রাইডার্স জয়ের নায়ক মাশরাফি বিন মুর্তজা।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন