© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপিতে যোগ দিলেন এনসিপির শতাধিক নেতা-কর্মী

শেয়ার করুন:
বিএনপিতে যোগ দিলেন এনসিপির শতাধিক নেতা-কর্মী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৫ পিএম | ১৪ জানুয়ারি, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। কুমিল্লা উত্তর জেলা যুবশক্তির সভাপতি মাজারুল ইসলাম হানিফের নেতৃত্বে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে (দাউদকান্দি-মেঘনা) দলের প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপিতে যোগদান করা কুমিল্লা উত্তর জেলা যুবশক্তির সভাপতি মাজারুল ইসলাম বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখে আমরা দলটিতে যোগদান করেছি। আশা করছি, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমুখ।

আরআই/ এসএন

মন্তব্য করুন