© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজের মনোনয়ন বৈধ ঘোষণা

শেয়ার করুন:
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজের মনোনয়ন বৈধ ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৪ পিএম | ১৪ জানুয়ারি, ২০২৬
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানির একাংশ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তার পক্ষে ওয়ান পার্সেন্ট ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর জটিলতার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

তবে, বিদ্রোহী প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন তার আপিল গ্রহণ করে এবং শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বলে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম সিরাজ বলেন, নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন, যা আমাকে আরও উজ্জীবিত করেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা যে কারণ দেখিয়ে আমাকে বাতিল করেছিলেন, তা নির্বাচন কমিশন বৈধ্যতা দিয়েছে।

আমি জনগণের কাছে বিশ্বাসী এবং গ্রহণযোগ্য। আশা করি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি বিপুল ভোটে জয়লাভ করব।

এমকে/টিএ

মন্তব্য করুন