© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আচরণবিধি লঙ্ঘনে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

শেয়ার করুন:
আচরণবিধি লঙ্ঘনে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৭ পিএম | ১৫ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজ নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন।

এতে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের পূর্বেই সরোয়ার আলমগীর ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সভা, সমাবেশ ও প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি তার ব্যক্তিগত ফেসবুক পেজে সংশ্লিষ্ট প্রচারণার ভিডিও পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৩, ১৬, ১৮ ও ২৭ বিধির স্পষ্ট লঙ্ঘন। এ কারণে আগামী ১৮ জানুয়ারি সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে। ফটিকছড়ির সিনিয়র সিভিল জজ আদালনে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।

এ বিষয়ে সরোয়ার আলমগীর বলেন, বিষয়টি সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানি না। তবে এমন কিছু হয়ে থাকলে তা অনভিপ্রেত। প্রতিদ্বন্দ্বিতার মাঠে পিছিয়ে থাকা প্রার্থীরা অনেক সময় ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়ায়, এমন ঘটনাও হতে পারে।

আরআই/টিএ

মন্তব্য করুন