ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত
১০:২৪ এএম | ১৬ জানুয়ারি, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনাকাক্সিক্ষত ও বিভ্রান্তিমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি লক্ষ্য করছি, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাক্সিক্ষত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন।
আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই, সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাক্সিক্ষত এ ধরনের সব কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন।
এসএস/এসএন