© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত হওয়া প্রয়োজন: চিকিৎসক দলের প্রধান

শেয়ার করুন:
বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত হওয়া প্রয়োজন: চিকিৎসক দলের প্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ পিএম | ১৬ জানুয়ারি, ২০২৬
বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

তিনি বলেছেন, অবশ্যই চিকিৎসক দল, চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত হওয়া প্রয়োজন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।

ডা. এফ এম সিদ্দিকী বলেন, ১২ বছরেরও বেশি সময় ধরে চিকিৎসালয়ে যুক্ত ছিলাম। লিভার সিরোসিসে আক্রান্তের বিষয়টি চিহ্নিত করার পরে দেখা যায়, বন্দি অবস্থায় সরকার নির্ধারিত চিকিৎসক দলের দেয়া মিথোট্রিক্স নামক ওষুধ খাওয়ানো হতো বেগম খালেদা জিয়াকে। কিন্তু এই ওষুধ দেয়া হলে কিডনির কার্যকারিতা সবসময় পরীক্ষা করতে হয়। অথচ পিজি হাসপাতালে একটি আল্ট্রাসনোগ্রামও করা হয়নি।

কেএন/টিকে

মন্তব্য করুন