© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুলের তোড়া পাঠিয়ে প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের শুভেচ্ছা

শেয়ার করুন:
ফুলের তোড়া পাঠিয়ে প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ পিএম | ১৭ জানুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমান ও তার পরিবার।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে তারেক রহমান ও তার পরিবারে পক্ষে ফুলেল শুভেচ্ছাটি তুলে দেন বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এ সময় প্রধান উপদেষ্টার মেয়ে লামিয়া ইউনূস উপস্থিত ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যান তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।

কেএন/টিকে


মন্তব্য করুন