© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির নির্বাচনি থিম-সং’র উদ্বোধন আজ

শেয়ার করুন:
বিএনপির নির্বাচনি থিম-সং’র উদ্বোধন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ এএম | ২১ জানুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির অফিসিয়াল থিম-সং উদ্বোধন হবে আজ (বুধবার)। যেখানে থাকবে আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী পরিকল্পনার কথা।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম-সং এর উদ্বোধন করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ প্রার্থীদের প্রতীক দেবে নির্বাচন কমিশন (ইসি)।


ইউটি/টিএ

মন্তব্য করুন