© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

শেয়ার করুন:
হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩০ পিএম | ২১ জানুয়ারি, ২০২৬

হাঁস প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান প্রতীক বরাদ্দ দেন।


রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়বেন। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলের সিদ্ধান্ত না মানায় বিএনপি তাকে বহিস্কার করে।

রুমিন ফারহানা জানান, হাঁস তার পছন্দ। বাড়িতেও হাঁস পালেন।

তিনি এ প্রতীকটি বরাদ্দ চেয়েছিলেন। পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে তিনি খুশি।

এদিকে নিজের কর্মী-সমর্থকদেরকে ভোটের বিষয়ে প্রশাসনকে সহযোগিতার আহবান জানিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে আশুগঞ্জে আয়োজিত মতবিনিময়সভায় তিনি বলেন, ‘কারো উস্কানিতে পা দেওয়া যাবে না।

ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাগবিতন্ডার জের ধরে তাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এসব নোটিশের জবাব দেওয়ার কথা।

এসএন 

মন্তব্য করুন