© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে: নাহিদ ইসলাম

শেয়ার করুন:
১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৯ পিএম | ২৩ জানুয়ারি, ২০২৬
১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা-১১ আসনে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ১০ দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এবারের নির্বাচনকে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে। চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতিও দেন তিনি।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।

বক্তব্য শেষে রাজধানীর ভাটারার বাঁশতলা থেকে গণমিছিলে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম।

এমআর/টিএ 

মন্তব্য করুন