অবহেলা-বঞ্চনার অবসান হবে ধানের শীষে ভোট দিলে: এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধানের শীষে ভোট দিলে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটবে। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। এখানে উন্নয়নের নামে হয়েছে লুটপাট আর বৈষম্য। এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ হলো ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনা।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের মৌলভীবাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমান আরেক জিয়াউর রহমান। জনগণ তারেক রহমানের মাঝে শহীদ জিয়ার আদর্শ দেখতে পাচ্ছে। সে কারণেই তাঁর পরিকল্পনার মধ্যে মানুষ নতুন করে বেঁচে থাকার দিশা খুঁজে পেয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকায় কোনো বৈষম্য থাকবে না জানিয়ে প্রিন্স বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করা হবে। জনগণের রায়ে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের কাছেই জবাবদিহি করব এবং এলাকার উন্নয়নে সাধারণ মানুষের পরামর্শ অনুযায়ী কাজ করে যাবো।

হালুয়াঘাট ও ধোবাউড়াকে একটি পরিকল্পিত, আধুনিক এবং আলোকিত জনপদে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে যুবসমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে। কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। এ ছাড়া কলকারখানা স্থাপন, বেকারত্ব দূরীকরণ, পর্যটন শিল্পের বিকাশ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ময়মনসিংহ থেকে রেল সংযোগ স্থাপন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়াই হবে আমার অগ্রাধিকার।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াশিংটন বিএনপির সহ-সভাপতি জাহিদ হোসেন, ম্যারিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজল, স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাভ শেয়ার বিডি’র পরিচালক ফজলে নওশাদ, শেখ আরশাদ ইমাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবুল কালাম আজাদ এবং প্রকৌশলী মুস্তাফিজুর রহমান।

এ ছাড়াও হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এলচের বিপক্ষে জিতে ইয়ামালের প্রশংসা করলেন বার্সা কোচ Feb 01, 2026
img
কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের নামে কোন শপথ নিলেন এ আর রহমান? Feb 01, 2026
img
গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ ৩১ ফিলিস্তিনি নিহত Feb 01, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 01, 2026
img
এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক Feb 01, 2026
img
টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই: জোনায়েদ সাকি Feb 01, 2026
img
ট্রাম্পের গোপন উদ্দেশ্য জেনে গেছে ইরান Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রে আবারও শুরু আংশিক শাটডাউন Feb 01, 2026
img

এপস্টেইন নথির তথ্য

‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’ Feb 01, 2026
img
বড় জয়ে লিগ টেবিলে ম্যান সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আর্সেনাল Feb 01, 2026
img
বাবা অবশ্যই জিনিয়াস ছিলেন, তবে আমিও মন্দ নই: গাবু Feb 01, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে : জামায়াত Feb 01, 2026
img
ওয়েস্ট ইন্ডিজের থেকে বেশি রান করেও অদ্ভুত নিয়মে হার দক্ষিণ আফ্রিকার Feb 01, 2026
img
এবার রাম চরণ ও উপাসনার ঘরে যমজ সন্তানের আগমন Feb 01, 2026
img
প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং : চট্টগ্রাম ডিসি Feb 01, 2026
img
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারিয়ে দারুণ জয় লিভারপুলের Feb 01, 2026
img
সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার Feb 01, 2026
img
সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে, আজ থেকেই কার্যকর Feb 01, 2026