পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবনের জায়গা চূড়ান্ত, নকশা প্রণয়ন শুরু

পরবর্তী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্মাণের জন্য প্রাথমিকভাবে স্থান চূড়ান্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় বিদ্যমান গণভবনের পাশেই নতুন এই বাসভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা যায়, স্থান নির্ধারণের পরপরই স্থাপত্য অধিদফতর নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের নকশা প্রণয়নের কাজ শুরু করেছে।

গণপূর্ত অধিদফতর সূত্রে জানা গেছে, আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলে তার চূড়ান্ত মতামত অনুযায়ী বাসভবন নির্মাণকাজ শুরু করা হবে। তবে পুরো প্রকল্প বাস্তবায়নে আনুমানিক দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর অস্থায়ী বাসভবন হিসেবে বিকল্প কয়েকটি স্থানের কথা ভাবা হয়েছে।

সূত্র মতে, অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ অথবা সংসদ ভবনসংলগ্ন স্পিকারের সরকারি বাসভবনকে প্রধানমন্ত্রীর বাসস্থান হিসেবে নির্ধারণ করা হতে পারে। বিষয়টি পুরোপুরি নির্ভর করবে দায়িত্ব গ্রহণকারী প্রধানমন্ত্রীর পছন্দের ওপর। তিনি চাইলে স্পিকারের বাসভবনের সঙ্গে লাগোয়া ডেপুটি স্পিকারের বাসভবনকেও একত্রিত করে ব্যবহারযোগ্য করে তোলার সুযোগ রাখা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের পরপরই নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এর আগে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল শেরে বাংলা নগরের ‘গণভবন’। তবে জুলাই অভ্যুত্থানের পর গণভবন ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এবং কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের উদ্যোগ নেয়। বর্তমানে জাদুঘর নির্মাণ ও সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026
img
আজ থেকে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করল বাজুস Feb 01, 2026
img
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক Feb 01, 2026
img
সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে হামলা! Feb 01, 2026
img
হিন্দু ভাইদের পেলে মনে হয় অনেক দিন থেকে চিনি: আমির হামজা Feb 01, 2026
img
প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সালাহর আরেকটি রেকর্ড Feb 01, 2026
img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026