বাবার পদবি ব্যবহার না করার কারণ জানালেন টাবু

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেত্রী টাবু। পর্দায় তার সংযত অথচ তীব্র উপস্থিতি দর্শককে বারবার মুগ্ধ করেছে। তবে এই আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা শিল্পীর শৈশব মোটেও সহজ ছিল না। বাবা-মায়ের ভাঙা সম্পর্ক, নীরব দূরত্ব আর একাকিত্বের মধ্য দিয়েই ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন তিনি।

মাত্র তিন বছর বয়সে টাবুর বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর বাবার সঙ্গে তার আর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। শৈশব থেকেই এই বিচ্ছিন্নতা, নীরব সহনশীলতা এবং আত্মনির্ভরশীলতা টাবুর ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলেছে। একাধিক সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন, বাবার অনুপস্থিতিই তাকে ধীরে ধীরে স্বাধীন চিন্তাশীল মানুষ করে তুলেছে।

পুরোনো এক সাক্ষাৎকারে টাবু জানান, ‘আমার শৈশব খুব ভালো কেটেছে। বাবা-মায়ের বিচ্ছেদের পর দাদু-দিদার সঙ্গে থাকতাম। আমার মা শিক্ষিকা ছিলেন যার ফলে দিদার সঙ্গে অনেক সময় কাটিয়েছি।’

একই সাক্ষাৎকারে টাবু ব্যাখ্যা করেন কেন তিনি কখনো বাবার পদবি ‘হাশমি’ ব্যবহার করেননি। তার কথায়, ‘আমি কখনোই মনে করিনি বাবার পদবি ব্যবহার করা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমার নাম ছিল তাবাস্সুম ফাতিমা। স্কুলে ফাতিমাই ছিল আমার পদবি।’



বাবার সঙ্গে মানসিক দূরত্ব নিয়ে স্পষ্টভাবে তিনি জানান, ‘বাবার সঙ্গে আমার কোনো স্মৃতি নেই। আমার বোন মাঝেমধ্যে তার সঙ্গে দেখা করেছে, কিন্তু আমার কখনো ইচ্ছে হয়নি। তার সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। আমি যেভাবে বড় হয়েছি, তাতেই আমি খুশি।’

বিবাহবিচ্ছেদের পর টাবুর বাবা পুনরায় বিয়ে করেন। সেই সংসারে তার দুই কন্যাসন্তান রয়েছে।

ব্যক্তিজীবনে টাবু বরাবরই সামাজিক চাপ এড়িয়ে চলেছেন। অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েও তিনি অকপটভাবে বলেন, ‘সত্যি বলতে, এটা আমাকে কখনো বিরক্ত করেনি। মানুষ কেন এটাকে এত বড় বিষয় করে, আমি বুঝি না।’

তিনি আরও বলেন, ‘কারও মূল্যায়ন করার মানদণ্ড তার বৈবাহিক অবস্থা হতে পারে না। আমি কাউকে এভাবে বিচার করি না আর কেউ যদি আমাকে করে তাতে আমার আগ্রহ নেই।’

অভিনয় জীবনে বেশ সক্রিয় টাবু। সামনে মুক্তি পেতে চলেছে বিজয় সেতুপতির সঙ্গে পুরী জগন্নাথ পরিচালিত একটি প্যান-ইন্ডিয়া প্রজেক্ট। এছাড়াও অক্ষয় কুমারের বিপরীতে প্রিয়দর্শনের হরর কমেডি ‘ভূত বাংলো’তেও দেখা যাবে তাকে। দুটি ছবিই এ বছর মুক্তির কথা রয়েছে।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে : ডা. তাহের Feb 01, 2026
img

ঢাবি শিক্ষিকা মোনামী

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল Feb 01, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের সদস্য সচিবসহ ৯ নেতা বহিষ্কার Feb 01, 2026
img
‘জাত-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সম্মানই আমাদের মূল মন্ত্র’, ক্ষমা চেয়েও গ্রেপ্তার অলি পাব Feb 01, 2026
img
জ্যোতির রেকর্ড ভাঙলেন সোবহানা Feb 01, 2026
img
রাজের সঙ্গে বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই: পরীমনি Feb 01, 2026
img
গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে নিজেরাই গান গেয়ে ভোট চাইছেন: মুনমুন আহমেদ Feb 01, 2026
img

হাদি হত্যা

প্রধান আসামি ফয়সালের সহযোগী রুবেলের দায় স্বীকার Feb 01, 2026
img
চাকরি হারালেন নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা Feb 01, 2026
img
ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াতের Feb 01, 2026
img
প্রতিটি দিনই আমার জন্য বোনাস জীবন : আলিফ আলাউদ্দিন Feb 01, 2026
img
বগুড়ার নির্বাচনী মাঠে মোতায়েন ২৪ প্লাটুন বিজিবি Feb 01, 2026
img
ঈদুল ফিতরে আসছে আরিফিন শুভ ও মিম জুটির অ্যাকশন সিনেমা Feb 01, 2026
img
দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে Feb 01, 2026
img
বার্লিনে ‘ আলুর বাম্পার ফলন’, বিনা মূল্যে আলু নিতে ব্যাপক ভিড় Feb 01, 2026
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ Feb 01, 2026
img
অভিনয়জীবনের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া Feb 01, 2026
img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026
img
সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী Feb 01, 2026