‘জাত-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সম্মানই আমাদের মূল মন্ত্র’, ক্ষমা চেয়েও গ্রেপ্তার অলি পাব

সায়ক চক্রবর্তীর গোমাংস কাণ্ডে এবার মুখ খুলল অলি পাব। পাঁঠার মাংসের বদলে গোমাংসের স্টেক পরিবেশন করে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিদ্ধ হতে হয়েছে পার্ক স্ট্রিটের জনপ্রিয় পাব-রেস্তরাঁকে। যার জেরে গত চব্বিশ ঘণ্টায় সোশাল পাড়ায় ঝড়! এবার এক বিবৃতি জারি করে ‘অনিচ্ছাকৃত ভুলের’ জন্য ক্ষমা চাওয়া হল রেস্তরাঁর তরফে।

ওই বিবৃতিতে উল্লেখ, “৩০ জানুয়ারি রাতে আমাদের এক বেয়ারা অনিচ্ছাকৃতভাবে একটি গুরুতর ভুল করে ফেলেন। কারও ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। ওঁর ভুলের জন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি। এবং অজান্তে ক্রেতার ভাবাবেগে আঘাত করার জন্য আমরা দুঃখিত।” এদিকে শনিবারই সায়কের দায়ের করা এফআইআরের ভিত্তিতে পাবের বেয়ারা শেখ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পাবের ওই কর্মীর গ্রেপ্তারিতে সরব হয়েছেন শহরের সিংহভাগ। কেউ বা আবার ঐতিহ্যবাহী রেস্তরাঁর ভাবমূর্তিতে কালিমালিপ্ত করার জন্য সেলেব ইনফ্লুয়েন্সারকে তুলোধনা করেছেন। এমনকী এও প্রশ্ন তোলা হয়েছে যে, ‘ভুল অর্ডার টেবিলে নিয়ে যাওয়া অপরাধ, নাকি ইসলাম ধর্মাবলম্বী হয়ে অর্ডার (বিফ/মাটনের) গুলিয়ে ফেলাটা অপরাধ?’ এমন আবহে সাম্প্রদায়িক গ্রেপ্তার বেয়ারার পাশে দাঁড়িয়ে অলি পাবের তরফে জানানো হল, “জাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সম্মানের ভিত্তিতেই আমাদের অলি পাব দাঁড়িয়ে রয়েছে। আমাদের আট দশকের ঐতিহ্যে আমরা গর্বিত। সমস্ত সহযোগী এবং কর্মীদের প্রতি আমরা যে শ্রদ্ধাশীল, সেকথাও আমরা মনে করিয়ে দিচ্ছি।”

চলতি বিতর্কে এমন গুঞ্জনও চাউড় হয় যে, গোমাংস পরিবেশনের দায়ে ‘ঝাপ’ বন্ধ হতে চলেছে সংশ্লিষ্ট রেস্তরাঁর। যা শুনে স্বাভাবিকভাবেই অলি পাব-প্রেমীদের মনখারাপ হয়েছিল। তবে রবিবার রেস্তরাঁর দেওয়া বিবৃতিতে স্পষ্ট করে বলে দেওয়া হল যে, “আমাদের শুভাকাঙ্ক্ষীদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময়ে যেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা আপ্লুত। এভাবেই আপনাদের আবেগ, সমর্থনকে সম্মান জানিয়ে আমরা পরিষেবা দিয়ে যাব।”

শুক্রবারের রাতে ঠিক কী ঘটেছিল? শুক্রবার, শনিবার পর পর দুটি ফেসবুক লাইভে গোটা ঘটনার বিবরণ দিয়েছিলেন সায়ক চক্রবর্তী। যদিও অভিনেতার সেই দুই পোস্টের কোনও অস্তিত্ব আপাতত নেই। তবে খবর, এদিন সায়কের সঙ্গে পার্কস্ট্রিটের ওই রেস্তরাঁয় গিয়েছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু। খিদের পেটে মাটন স্টেক অর্ডার করেছিলেন তাঁরা। এরপরই ঘটল গোলমাল! কীরকম? সায়কের কথায়, “ওয়েটার খাবার পরিবেশন করার পর প্রথমটায় খিদের পেটে না বুঝে খেয়ে ফেলেছিলাম। তবে উনি আরেকটা স্টেকের প্লেট এনে আমাদের টেবিলে রাখাতে আমরা বিষয়টা বুঝতে পারি। অনেকেই বলছেন, পুরো প্লেট শেষ করে আমরা প্রতিবাদ করেছি, ব্যাপারটা সেটা নয়। আমি এবং অনন্যা শুধু চেখে দেখছিলাম। এর মাঝেই উনি আমাদের টেবিলে মাটনের পদ রেখে যান। অথচ আমরা একটাই স্টেক অর্ডার করেছিলাম। তখনই ওই বেয়ারাকে জিজ্ঞেস করাতে উনি বলেন, আমরা নাকি ২টো স্টেকের পদ অর্ডার করেছি। একটা মাটন আরেকটা বিফ! সেসময়ে আমি প্রতিবাদ করি। অজান্তে গরুর মাংস খাওয়ায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।”

লাইভে সায়ককে ওই ওয়েটারের উদ্দেশে বলতে শোনা যায়, “আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না জানিয়েই কী করে গরুর মাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন!” এরপর ওই ওয়েটারকে ধর্ম জিজ্ঞেস করায় তিনি জানান যে, তিনি মুসলিম। সেই প্রেক্ষিতেই পালটা তাঁকে সায়ক প্রশ্ন ছোড়েন, “আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন?” বচসা বাঁধতেই ওয়েটার একবাক্যে স্বীকার করে নেন যে তিনি ভুল করেছেন। এরপর পাবের অন্যান্য কর্মকর্তাদেরও অভিযোগ জানান সায়ক। যদিও ওই বেয়ারা জানান, তিনি শুনতে ভুল করেছেন, তবে বিষয়টি নিয়ে রেস্তরাঁর মধ্যে তুমুল বচসা শুরু হয় রাতে। এরপরই থানায় এফআইআর দায়ের করেন অভিনেতা। যার ভিত্তিতে শনিবার ওই ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026
img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর Feb 01, 2026
img
এপস্টিন নথিতে মোদির নাম, ভারতজুড়ে রাজনৈতিক তোলপাড় Feb 01, 2026
img
৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান Feb 01, 2026
img
সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির Feb 01, 2026
img
মুখে গোলাপ নিয়ে নেচে নেচে প্রিয় নায়িকার রাগ ভাঙাতেন সালমান! Feb 01, 2026
img
আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দিতে নির্দেশ Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার টন গম খালাস প্রক্রিয়া শুরু Feb 01, 2026
img
জামিন খারিজ, জেলেই নির্ঘুম রাত কাটছে নির্মাতার Feb 01, 2026
img
বিএনপিকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে : ড. মোশাররফ Feb 01, 2026