© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরীমনির সঙ্গে জাহের আলভী, বললেন ‌‘ভালো মনের নারী’

শেয়ার করুন:
পরীমনির সঙ্গে জাহের আলভী, বললেন ‌‘ভালো মনের নারী’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির জন্মদিনের আয়োজনে দেখা গেল অভিনেতা জাহের আলভীকে।

সেখানে পরীমনির সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে উপস্থিত অন্যদের সঙ্গে আড্ডায়ও মেতে ওঠেন। স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাবাস ও নানা আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে জাহের আলভিকে।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও শুটিংয়ে ফেরার খবর জানিয়েছেন তিনি। এর মধ্যেই পরীমনির জন্মদিনের আয়োজনেও তার উপস্থিতি দেখা গেল।

পরীর জন্মদিনে বিভিন্নজনের সঙ্গে কাটানো মুহূর্ত একটি ভিডিওতে সবার সঙ্গে শেয়ার করেছেন আলভী। ক্যাপশনে লিখেছেন, ‘পরীমনির জন্মদিনের আয়োজনের ছোট্ট একটি ঝলক… ভালো মনের একজন নারী।’

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আলভী। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। গত ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান তিনি।কারামুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে নতুন করে কাজ শুরুর কথা জানান এই অভিনেতা। সম্প্রতি শুটিং শেষ করে ফেরার কথাও জানা গেছে।

এসএ/টিএ

মন্তব্য করুন