গাজীপুরে নারী হত্যার ঘটনায় ছাত্রদল নেতাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগে শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগে এসে শেষ হয়।
পরে বিক্ষোভ পরবর্তী সমাবেশে শিবির সভাপতি সিবগাতুল্লাহ অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর একটি বিশেষ রাজনৈতিক দল আবারো হত্যা ও নারী নির্যাতনের রাজনীতি শুরু করেছে।
তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বিজয় নিশ্চিত দেখে একটি মহল ষড়যন্ত্র ও সাইবার আক্রমণ চালাচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনতা এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি।
একই সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ছাত্রলীগ নারীদের ওপর হামলা চালিয়ে যেমন টিকতে পারেনি বর্তমানের মাফিয়াতন্ত্রও টিকবে না।
এমআই/এসএন