প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান

সিনেমাটিক আবহে নেপালের মুস্তাংয়ের জমসমে শুটিং হয়েছিল ‘ও জান’ শিরোনামের গান। মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শুটিং হওয়া সেই গান গতকাল প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটি গেয়েছেন কোনাল ও নিলয়। আর এতে মডেল হয়েছেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

গেল বছর কোনাল ও নিলয় জুটি হয়ে প্রকাশ করেছিলেন ‘ময়না’শিরোনামের গান। সে বছরের আলোচিত গানগুলোর একটি ছিল ‘ময়না’। ‘ও জান’ মূলত সেই সফল ‘ময়না’ টিমেরই দ্বিতীয় প্রজেক্ট। তবে এবার আরও বড় আয়োজনে, আরও নান্দনিক ভিজ্যুয়ালে। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে সুরে এসেছে নতুনত্ব—যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির।



গীতিকার আসিফ ইকবাল বলেন, গানচিল অরিজিনালসের প্রথম গান ‘ময়না’ ছিল ড্যান্স নাম্বার, আর দ্বিতীয় গান ‘ও জান’ একেবারে পিউর রোমান্টিক । অংশু গানটির দারুণ ভিজ্যুয়াল দিয়েছে। আমার বিশ্বাস সব কিছু মিলিয়ে গানটি সবার ভালো লাগবে।’



কণ্ঠাশিল্পী কোনাল বলেন, ‘ময়না পুরোপুরি রোমান্টিক ঘরানার গান। আসিফ ইকবাল ভাইয়ের কথায় আর আভ্রাল সাহিরের সঙ্গীতায়োজনে নেপালের জমসনে গানটি দারুণ ভিজ্যুয়াল ফুটে উঠেছে। আমার বিশ্বাস ও জান আগের গানের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে।’

নিলয়ও গানটি নিয়ে দারুণ আশাবাদী। তিনি বললেন, ‘গানটি পুরোপুরি সিনেমাটিক। যেমন কথা, তেমন সুর ও ভিজ্যুয়াল। সব মিলিয়ে দারুণ কিছু ঘটেছে। ’

নির্মাতা তানিম রহমান অংশু বললেন, ‘গানচিল শুরু থেকেই গানের ভিডিওতে নতুন ধারার চেষ্টা করছে। ‘ও জান’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। গানটির কথা যেমন হৃদয়ে প্রশান্তি দেবে, তেমনি দৃশ্যায়নও চোখে আরাম দেবে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এমন একটি অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি, যেখানে জমসম শহরের তুষার, পাহাড় আর প্রেম এক হয়ে যাবে। এই প্রজেক্ট বাংলাদেশ-ভারত ও নেপাল- তিন দেশের জয়েন্ট ভেঞ্চারে কাজ হয়েছে। ভারতের সিনেমাটোগ্রাফার এবং কোরিওগ্রাফার, নেপালের লোকেশন ম্যানেজার এবং বাংলাদেশের পরিচালক ও কো-প্রডিউসার। সব মিলিয়েই কাজটি সম্পন্ন হয়েছে। এবার দেখা যাক দর্শকদের কতটা ভালো লাগে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026