জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির

জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে। কেউ যদি আবার নতুন রূপে ফ্যাসিবাদ নিয়ে আসে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে পীরের বাগ কাঁচাবাজার সংলগ্ন এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই যুবকরাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যুবক বন্ধুরা, তৈরি হও। আমি চাই বাংলাদেশ নামক এই উড়োজাহাজের ককপিটে তোমরা বসো। আর আমি নিজে সেই উড়োজাহাজের একজন যাত্রী হয়ে যাত্রীর আসনে বসে থাকতে চাই। তোমরাই দেশ চালাবে।

তিনি বলেন, “অতীতের পচা, দুর্গন্ধময় যে রাজনীতি ছিল, তা থেকে যুবকরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, ইনশাল্লাহ। বলবেন না, আপনি আমাদের হাতে দিয়ে নিজে বিশ্রামে চলে গেলেন। না। আমি তোমাদের সাথেই থাকবো। বিশ্রামে নয়, যুবকদের কাতারেই লড়াই করব ইনশাআল্লাহ।”

সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে তিনি বলেন, “কিছু ব্যক্তি আমাদের মায়েদের অপমান করেছে। আমরা বেসামাল হইনি, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই প্রতিবাদ করেছি। আজ জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে। কেউ যদি আবার নতুন রূপে ফ্যাসিবাদ নিয়ে আসে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের আন্দোলন শেষ হয়ে যায়নি। জুলাইয়ের ১৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, সেই দিন আমাদের কলিজা ছিন্নভিন্ন হয়েছে। মেয়েদের গায়ে যখন হাত দেওয়া হয়, কোনো মায়ের সন্তান তা সহ্য করতে পারে?”

তিনি বলেন, “মায়ের সন্তানরা বেঁচে থাকতে মায়ের অপমান মেনে নেবে না। আমাদের মায়ের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়েও বেশি। জীবন দিতে পারি, কিন্তু মায়ের সম্মান কারও হাতে তুলে দিতে পারি না।”

নিজেকে ঘিরে গুজব প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, “আজ আমার নামে গুজব ছড়ানো হচ্ছে, আক্রমণ শুরু হয়েছে। এতো পচা, এতো নোংরা চিন্তা কীভাবে করে? যাদের নিজের চরিত্রে কোনো সম্পদ নেই, তারাই অন্যের চরিত্র নিয়ে কুৎসা রটায়।”

তিনি বলেন, “আজ দুই সম্প্রদায়ের মানুষই ভীষণভাবে জেগে উঠেছে। একটি তরুণ যুবসমাজ জেগে উঠেছে। এটাই আমার বাংলাদেশ। এটাই নতুন বাংলাদেশ। ১৩ তারিখের পরের বাংলাদেশ, ইনশাল্লাহ।”

মায়েদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “আজ মায়েরাও ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। আপনারা দেখেছেন, আমিও দেখেছি। অনেক মা আজ মিডিয়ার সামনে স্পষ্টভাবে বলেছেন- আমরা আর ঘরে বসে থাকব না।”

একজন নারীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “একজন মা, একজন বোন নিজের পছন্দের পোশাক পরে রাস্তায় নেমেছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, আগামী বাংলাদেশ কার হাতে দেখতে চান? তিনি বলেছেন, জামায়াতের হাতে। তাকে বলা হয়েছে, পোশাক বদলাতে হবে। তিনি জবাব দিয়েছেন- ‘আমি রাস্তায় নেমেছি, ভয় পাই না। ভয় পেলে তাদের পাওয়া উচিত।’”

তিনি আরও বলেন, “জিজ্ঞেস করা হয়েছে, কেন জামায়াত চান? তিনি বলেছেন, জামায়াত এলে দেশ ঠিক হবে। সন্ত্রাস, গুন্ডামি, ভোটকেন্দ্র দখল, জনগণের ভোট পকেটে ঢোকানো- এসব বন্ধ হবে।”

শেষে যুবকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাই মায়ের সন্তান। কেউ বাপের পেটে জন্মাইনি, কেউ বাপের দুধ খাইনি, সবাই মায়ের বুকেই বড় হয়েছি। আর যুবকদের আমি বলে দিচ্ছি- তৈরি হয়ে যাও। হাত মজবুত করো। ইনশাল্লাহ, এই বাংলাদেশ তোমাদের হাতেই গড়ে উঠবে।”

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026