চট্টগ্রামের ১৩২টি বৌদ্ধ বিহারের উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিহারগুলোর অধ্যক্ষ, সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়াও মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
এসকে/টিএ