© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপ্রতীমকে হত্যার কথা স্বীকার করেছে ওরা তিনজন

শেয়ার করুন:
অপ্রতীমকে হত্যার কথা স্বীকার করেছে ওরা তিনজন
মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১০:৫০ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সন্ধেহবাজন তুহিন, ফাহাদ এবং কামরুল।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে এই তিনজন জবানবন্দি প্রদান করেন।

কুমিল্লা আদালতের পরিদর্শক সাদিকুর রহমানসহ সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য মতে এই তিনজনই অপ্রতিমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার করেছে। প্রথমে হাতে আইফোনটি দিতে রাজি না হওয়ায় তার সাথে ধস্তাধস্তি করা হয়। একপর্যায়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে তার হত্যা নিশ্চিত করা হয়। 

এরআগে রাত সাড়ে আটটার দিকে এই তিনজনকে আদালতের সোপর্দ করে ডিবি পুলিশ। পরে আসামীদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 

কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, অপ্রিতম হত্যার ঘটনায় তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তারকে কারাগারে পাঠানো হয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন