ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি শাটল বাসের কাছে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। এতে আরো অন্তত ৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গাঞ্জা টেলিগ্রামে এক বার্তায় জানান, রুশ ড্রোন হামলাটি একটি শিল্পপ্রতিষ্ঠানের বাস লক্ষ্য করে চালানো হয়।

বাসটি ওই অঞ্চলের একটি খনি থেকে কাজ শেষে ফেরা শ্রমিকদের বহন করছিল।

ইউক্রেনের শীর্ষস্থানীয় বেসরকারি জ্বালানি কম্পানি ডিটিইকে জানিয়েছে, বাসটিতে তাদের খনিশ্রমিকরা ছিলেন এবং এটি একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা। প্রতিষ্ঠানটির দাবি, এই হামলায় মোট ১৫ জন নিহত হয়েছেন। তবে আঞ্চলিক প্রশাসন এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, রবিবার ভোর ও রাতভর চালানো পৃথক রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় আরও অন্তত তিনজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি মাতৃসদনে ড্রোন হামলার ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক। হামলার সময় সন্তান প্রসব করছিলেন এমন দুই নারী আহত হন। ওই হামলায় মোট ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ।

ফেদোরভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই হামলাকে ‘জীবনের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের আরেকটি প্রমাণ’ বলে উল্লেখ করেন। তিনি জানান, আহত সবাই প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পাচ্ছেন। তিনি হামলার পরের একটি ভিডিও ও ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায়-হাসপাতালের জানালা ভেঙে গেছে, কক্ষের ভেতরে ধোঁয়া, পোড়া ধ্বংসাবশেষ ও ছড়িয়ে থাকা কাচের টুকরো।

এ ছাড়া দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কেন্দ্রীয় শহর দিনিপ্রোতে পৃথক এক ড্রোন হামলায় একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন বলে গাঞ্জা আগেই জানিয়েছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালায়।

এতে দেশটির বিদ্যুৎ ও গরমের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে চলমান তীব্র শীতে এই হামলার প্রভাব আরও গভীর হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে কোনো কোনো এলাকায় তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।

সূত্র : বিবিসি

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026