নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ

লন্ডনের অভিজাত এলাকা নাইটসব্রিজে নিরাপত্তা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে নিজের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। রোববার (১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, হাইড পার্ক সংলগ্ন ওয়ান হাইড পার্ক ভবনে টম ক্রুজের একটি পেন্টহাউস ছিল। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯২ কোটি টাকা)। 

‘মিশন: ইম্পসিবল’ খ্যাত ৬৩ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করলেও সাম্প্রতিক এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তিনি লন্ডনে আর নিরাপদ বোধ করছেন না। বর্তমানে তিনি যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানা গেছে।



টম ক্রুজের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ওই অ্যাপার্টমেন্ট ভবনের নিচে অবস্থিত ‘বুশেরার’ নামক একটি বিলাসবহুল ঘড়ির দোকানে সশস্ত্র হামলা চালায় ছয় ডাকাত। তারা স্লেজহ্যামার দিয়ে কাচ ভেঙে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ রোলেক্স ঘড়ি লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই টম ক্রুজ উদ্বিগ্ন হয়ে পড়েন।

ওই সূত্রটি আরও জানায়, এই ধরনের আক্রমণ প্রমাণ করে যে, অতি উচ্চমূল্যের এলাকা হওয়া সত্ত্বেও এখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক। এই ঘটনাই তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে কাজ করেছে।

নাইটসব্রিজে থাকাকালে টম ক্রুজ অনেকটা নিভৃতেই জীবনযাপন করতেন। ভোরে স্থানীয় রাস্তায় তাকে দৌড়াতে দেখা যেত। তবে ডাকাতির ঘটনার পরপরই তিনি দ্রুত তার আসবাবপত্র সরিয়ে নেন। ভবনের কর্মীরা জানান, অত্যন্ত দ্রুততার সাথে পেন্টহাউসটি খালি করা হয়েছে।

লন্ডনের অন্যতম ব্যয়বহুল এলাকা নাইটসব্রিজে সাম্প্রতিক সময়ে অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়েছে। টম ক্রুজের মতো হাই-প্রোফাইল তারকার চলে যাওয়া এই এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। 

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
নাসিম-মাসুদ-নিজাম হাজারীসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 02, 2026
img
ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে Feb 02, 2026
img
ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২ Feb 02, 2026
img
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’ Feb 02, 2026
img
প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত Feb 02, 2026
img
২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 02, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026