ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে

দরজায় কড়া নাড়ছে নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সম্প্রতি নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লার দুটি আসনে বিএনপির প্রার্থীদের আবেদন নাকচ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে কুমিল্লা-৪ ও কুমিল্লা-১০ আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। তাই আসন দুটির ব্যালটে থাকছে না 'ধানের শীষ' প্রতীক। ৩০০টির মধ্যে এরকম আসন রয়েছে আরও ৮টি। 

মূলত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর করা ঋণখেলাপির অভিযোগে গত ১৭ জানুয়ারি এই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করেন যা সবশেষে ইতিবাচক ফলাফল দেয়নি তার পক্ষে।

অপরদিকে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। গত ২২ জানুয়ারি সেই রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুটি আবেদনই খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতার আর কোনো সুযোগ নেই।

পাশাপাশি মিত্র দলগুলোকে ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাই পেয়েছে ৪টি আসন। এ ছাড়া গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণ অধিকার পরিষদ পেয়েছে একটি করে আসন। এসব দলের প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে সিলেট-৫ আসনে নির্বাচন করছেন দলটির সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলটির সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করছেন দলটির কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী।

অন্যদিকে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচন করছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।

ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নিজ দলের প্রতীক ‘কোদাল’, পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ‘ট্রাক’ এবং ভোলা-১ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নির্বাচন করছেন ‘গরুর গাড়ি’ প্রতীক নিয়ে।

তাই সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ১০টি আসনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক থাকছে না।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026