আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির

নিজের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রবিবার সন্ধ্যায় ঢাকা–১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি শফিকুর রহমান এই দাবি করেন।

জামায়াত আমির বলেন, গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোনো একটা বিপথগামী দিয়ে বসেছে। আর এটা নিয়ে কিছু মানুষ হইহই রইরই শুরু করে দিয়েছে।

হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে, এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতোমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা, উজ্জ্বলভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব।

মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই ওঠে না।’

জামায়াত আমির বলেন, ‘একদল লোক এখনই কী করছে আপনারা দেখতে পাচ্ছেন। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্বই এরা রাখবে না। এরা খাবলে, খামচে, কামড়ে আবার ৫৬ হাজার বর্গমাইল আর ১৮ কোটি মানুষকে শেষ করে দেবে এরা।

এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না। এটা নিরাপদ নয়।’

জনগণের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘কোনো ভোট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, জালিয়াতকে জালিয়াতি করতে দেবেন না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দেবেন না।’

শফিকুর রহমান আরো বলেন, ‘ফ্যাসিবাদকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। দুর্নীতি, চাঁদাবাজি নির্মূল করা হবে।

অতীতে পচা যে রাজনীতি বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সে রাজনীতি যাঁরা দেখতে চান না, তাঁদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে “হ্যাঁ” ভোট দিতে হবে। যারা সন্ত্রাস-চাঁদাবাজি করে, তাদের হাতে দেশ যাবে না।’

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026
img
‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়ারি Feb 02, 2026
img
নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা প্রসঙ্গে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Feb 02, 2026
img
৬৮ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মানিত দালাই লামা Feb 02, 2026
img
নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙ্গচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে Feb 02, 2026
img
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে : রাকসুর ভিপি Feb 02, 2026
img
দেশের বাজারে আরও কমলো সোনার দাম Feb 02, 2026
img
বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট Feb 02, 2026
img
OTT-তে বাস্তব চরিত্রে অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? অর্কর সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026