ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমরা যারা সত্যিকার মুসলমান, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি। কিন্তু আমাদের মধ্য কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, সেই সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলার। আমরা কেউ জান্নাত-জাহান্নামের বিষয়ে গ্যারান্টি দিতে পারি না। আমরা কেবল দোয়া করতে পারি।

যারা জান্নাত-জাহান্নামের নিশ্চয়তা দেয়, তারা নাফরমানি কাজ করছে। মনে রাখবেন- ইসলাম পালন করার বিষয়, বিক্রি করার নয়।

রবিবার (১ জানুয়ারি) রাত ১০টার দিকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি গ্রামে আয়োজিত এক ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ‘আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণতন্ত্র ও ভোটাধিকারের প্রতিষ্ঠায় সবাই যেন নিরাপদ পরিবেশে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এই নির্বাচন নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। নতুন প্রজন্মের জন্য কেমন সালথা উপজেলা গড়ে উঠবে।’

তিনি আরো বলেন, ‘দলমত গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

নেতৃত্বের প্রমাণ দিতে হলে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ভোট নিশ্চিত করতে হবে। সময় খুব কম, তাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। আমি শহীদ জিয়ার সৈনিক। জনগণের পাশে থাকব, তাদের সেবা করব। তাই আপনাদের একটি ভোট আমাকে অনেক কিছু করার সুযোগ করে দেবে।

ভোটার আইডি কার্ড একজন নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও গোপন তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার ছাড়া কেউ এটি চাইতে পারে না। বাড়িতে গিয়ে কেউ যদি ভোটার আইডি কার্ড বা নম্বর চায়, তবে তা বেআইনি। এ ধরনের ঘটনা ঘটলে সেনাবাহিনী বা পুলিশকে জানান।’

বিএনপির এই নেত্রী বলেন, ‘সালথা-নগরকান্দায় মানসম্মত হাসপাতাল নেই। বিদ্যমান হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবায় রূপান্তর করতে হবে। যাতে স্বল্প খরচে এলাকার মানুষ চিকিৎসা নিতে পারে। পাশাপাশি এই এলাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় ওঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক টুলু মিয়া, সালথা উপজেলার বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল ইসলাম তারা মিয়া, খন্দকার রেজাউল ইসলাম চয়ন মিয়া, বিএনপি নেতা জাহিদ মাতুব্বর, রফিকুল ইসলাম, ইব্রাহিম মোল্যা, পাভেল রায়হান, কামরুল হাসান মজনু, সায়েম হোসেন টিটন, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম প্রমুখ।


আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
কেমন ছিল নুসরাত ফারিয়ার ৪৮ ঘণ্টার কারাবাস? Feb 02, 2026
img
নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান Feb 02, 2026
img
নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার খোকন Feb 02, 2026
img
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে: গভর্নর Feb 02, 2026
img
ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস Feb 02, 2026
img
অফিস-আদালত-হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি Feb 02, 2026
img
শাকিবের সাথে জ্যোতির্ময়ী কুণ্ডুর রোমান্স ঠিক কেমন হবে? Feb 02, 2026
img
ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সোলতানির জামিনে মুক্তি Feb 02, 2026
img
ইরানের ওপর হামলার পরিণতি হবে 'আঞ্চলিক যুদ্ধ', হুঁশিয়ারি খামেনির Feb 02, 2026
img
অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় আশিক Feb 02, 2026
img
নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব : আখতার হোসেন Feb 02, 2026
img
সাবেক ফুটবলার রণজিৎ দাশ আর নেই Feb 02, 2026
img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026
img
‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়ারি Feb 02, 2026
img
নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা প্রসঙ্গে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Feb 02, 2026
img
৬৮ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মানিত দালাই লামা Feb 02, 2026
img
নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙ্গচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে Feb 02, 2026
img
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে : রাকসুর ভিপি Feb 02, 2026
img
দেশের বাজারে আরও কমলো সোনার দাম Feb 02, 2026