অবিনাশ তিওয়ারি এবার সকলকে অবাক করতে চলেছেন পরিচালক বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিয়ো’-র জন্য। বিভিন্ন চরিত্রে স্বচ্ছন্দ অভিনয়ের জন্য পরিচিত অবিনাশ এবার ফ্ল্যামেঙ্কো নাচ শিখছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, তিনি ফ্ল্যামেঙ্কোর সূক্ষ্ম পদক্ষেপ অনুশীলন করছেন। অভিনেতা ক্যাপশনে উল্লেখ করেছেন, এটি ছবির প্রস্তুতির অংশ, যা স্পেনে যাওয়ার আগে শুরু করেছেন।
ছবিতে ফ্ল্যামেঙ্কোর উপস্থিতি হয়তো অল্প সময়ের, তবে তার পেছনের প্রস্তুতি ছিল দীর্ঘ। অবিনাশের চরিত্র জালালকে ফুটিয়ে তোলার জন্য এই নাচের মাধ্যমে ম্যাটাডরের চলন, ভঙ্গি এবং আত্মবিশ্বাসী চলাফেরার ধরণ আত্মস্থ করা হয়েছে। চরিত্রটি ধীরে হলেও নিশ্চিতভাবে নিজের জায়গা দখল করে, বিপদের মধ্যেও স্থির থাকে এসবই ফুটিয়ে তুলবে ফ্ল্যামেঙ্কোর মাধ্যমে।
অবিনাশ তিওয়ারি ইতিমধ্যেই ইমতিয়াজ আলির ‘ও সাথি রে’ এবং প্রশান্ত ঝা-র ‘গিন্নি ওয়েডস সানি ২’-এর কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ‘ও রোমিয়ো’-র জন্য একেবারে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
পিআর/টিকে