বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নতুন ভাবে বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য একটু সুক্ষ্ম কারচুপির চেষ্টা করা হচ্ছে। আমরা জনগণ কোনো ষড়যন্ত-চক্রান্ত হতে দেব না।
সোমবার (২ ফ্রেবুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৯টি ওর্য়াডে নির্বাচনী প্রচারনায় তিনি এসব কথা বলেন।
জনগণ সর্তক আছে। আমরা এইটুকু বলতে চাই দীর্ঘদিন পর মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে দিনের ভোট রাতে হয়েছে এবং ভোট ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। মানুষ চায় আর কোনো ষড়যন্ত-চক্রান্ত যেন বাংলাদেশে না হয়। সব রকম কারচুপির ষড়যন্ত্র বাংলাদেশর জনগণ রুখে দেবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, হাফিজুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএন/টিকে