দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন: তারেক রহমান

‘আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহতালার রহমতে আমরা সরকার গঠন করলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। কিন্তু সকল দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে দেশ  পুনর্গঠন করতে হবে।’ 

আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে প্রভাতী স্কুল মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 
বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি বিশ্বাস করে, শুধু কথার ফুলঝুরি নয়, দেশকে সামনের দিকে নিতে হবে।

গত ১৫-১৬ বছর বহু নেতাকর্মী খুন-গুম ও হত্যার শিকার হয়েছেন। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের লক্ষ লক্ষ নেতাকর্মী গায়েবি মামলায় অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। তার পরও বাংলাদেশের মানুষ ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে দল-মত নির্বিশেষে রাজপথে নেমে স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করেছে। 

২৬ মিনিটের  বক্তৃতায় তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটের অধিকার পায়নি।

শুধু জাতীয় নির্বাচনের ক্ষেত্রেই নয়, স্থানীয় নির্বাচনেও একই ঘটনা ঘটতে দেখা গেছে। কেউ কথা বলার চেষ্টা করলে, আমরা দেখেছি কীভাবে রাতের অন্ধকারে খুন-গুম হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজ সময় এসেছে। বাংলাদেশের মানুষকে যে অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হয়েছিল, তা আগামী ১২ তারিখ সেই অধিকার প্রয়োগ করবে।

অতীতের রাষ্ট্র পরিচলনার অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, অতীতেও আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম। একইভাবে আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহতালার রহমতে আমরা সরকার গঠন করলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। কিন্তু সকল দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে দেশ  পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, যাদের কাছে মানুষের মূল্যয়ন নেই, আত্মসম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না।

তারেক রহমান বলেন, এই দেশে জনসংখ্যা প্রায় ২০ কোটি। এই ২০ কোটির মধ্যে অন্তত ১০ কোটি নিয়ে এদেশের নারী সমাজ,  অর্থাৎ জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমরা যতোই বড় কথা বলি না কেন; যতো পরিকল্পনা করি না কেন -দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। কোনভাবেই সম্ভব নয়, দেশকে পুনর্গঠন করা। এজন্যই দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে স্কুলপর্যায় থেকে কলেজ পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যাতে এই বিশাল জনশক্তি শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে।

খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় জনসভায়  অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলী আসগর লবী, খুলনা-১ আসনের প্রার্থী আমীর এজাজ খান, খুলনা-৬ আসনের প্রার্থী এস এম মনিরুর হাসান বাপ্পী, সাতক্ষীরা১ আসনের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা- ২ আসনের প্রার্থী মো: আব্দুল রউফ, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা -৪ আসনের প্রার্থী মো: মনিরুজ্জামান, বাগেরহাট ১ আসনের ধানের শীষের প্রার্র্র্র্র্থী কপিল কৃষ্ণ মন্ডল, বাগেরহাট-২ আসনের প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনের প্রার্থী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট ৪ আসনের প্রার্থী সোমনাথ দে প্রমুখ। 

এর আগে সোমবার সকাল ১১টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। খুলনায় এটি তারেক রহমানের চতুর্থ সফর। সবশেষ ২০০৪ সালে খুলনা এসেছিলেন তিনি। 

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন নিয়ে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে: প্রেস সচিব Feb 02, 2026
img
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে: হাসনাত Feb 02, 2026
img
বিয়ের আগে রেট্রো রোমান্স, প্রি ওয়েডিং ফটোশুটে রণজয় ও শ্যামৌপ্তি Feb 02, 2026
img
ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার Feb 02, 2026
img
হাইকোর্টের এক বিচারপতির পদত্যাগ Feb 02, 2026
img
একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না : সালাহউদ্দিন আহমদ Feb 02, 2026
img
ভোটে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির Feb 02, 2026
img
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান Feb 02, 2026
img
নারীকে ব্ল্যাকমেইল, আবারও গ্রেপ্তার হতে পারে নোবেল Feb 02, 2026
img
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের Feb 02, 2026
img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি Feb 02, 2026