ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এক পক্ষ ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করছে, আরেক পক্ষ আজাদীর আকণ্ঠ ডুবে আছে। এক পক্ষ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের মিশনে নেমেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথযাত্রায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই এলাকার মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে দিতে হতো ১০০ টাকা, এখন দিতে হয় ৩০০ টাকা। গত ১৫ মাসে চাঁদাবাজদের অত্যাচারে মানুষ ব্যবসা-বাণিজ্য ছেড়ে ভয়ে বাড়িতে বসে থাকছে।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে এন্টি-চাঁদাবাজি কার্ড দেন।’ এরপর তিনি বলেন, ‘এক পক্ষ শহীদ হাদীকে গিনিপিগ বলছে আর সারাদেশের মানুষ হাদী হতে চাইছে।’

স্থানীয় সমস্যা তুলে ধরে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘এ অঞ্চলে পাথর খনি, কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়নি। মানুষের কর্মসংস্থান হয়নি, শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। হাসিনা সরকারের লুটেরা বছরের পর বছর সম্পদ লুট করেছে।’

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের বড় সমস্যা মাদক। রাজনীতিবিদরা বছরের পর বছর অন্যের সন্তানদের নিজেদের অপকর্মে যুক্ত করে, মাদকে ডুবিয়ে জীবন ধ্বংস করে দিয়েছে। দিনাজপুরবাসী, এখন সময় এসেছে পরিবর্তনের। ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশ পরিবর্তনের নির্বাচন। আপনাদের বেছে নিতে হবে, চাঁদাবাজি, লুটতরাজ, মাদক নাকি দেশ পরিবর্তন।’

সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে। এমন পদক্ষেপ দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। যাদের কারণে দেশের মানুষ নির্যাতিত ও বঞ্চিত হয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে।’

ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করে সজীব ভূঁইয়া বলেন, ‘ধানের শীষের বাইরে ভোট দিলে দেখে নেয়া হবে বলে একটি দল ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। বিকল্প পন্থায় কেউ যদি ক্ষমতায় আসার পায়তারা করে, তাহলে হাসিনার মতো তাদেরও দিল্লি পাঠিয়ে দেয়া হবে।’

তিনি বলেন, ‘দিল্লির সবুজ সংকেতে ফ্যাসিস্টরা দেশে ক্ষমতা দখলের চেষ্টা করছে। দেশের মানুষ তাদের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত। আমরা ১১ দলীয় জোট সুশাসন প্রতিষ্ঠায় এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।’

পথযাত্রা ও সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর-৫ আসনে এনসিপি ও জোট সমর্থিত প্রার্থী ডা. আব্দুল আহাদ। তিনি পার্বতীপুর ও ফুলবাড়ীবাসীর উন্নয়নের পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা মো. আনোয়ার হোসেন প্রমুখ।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয় Feb 02, 2026
img
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা Feb 02, 2026
img
জন্মদিনে ভিন্ন উপহার, মাকে নিয়ে জেট স্কি রাইডে হৃতিক Feb 02, 2026
img
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার Feb 02, 2026
img
ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির Feb 02, 2026
img
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ যাচ্ছে 'এ' প্লাস ক্যাটাগরী, তালিকায় ২৭ ক্রিকেটার Feb 02, 2026
img

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই Feb 02, 2026
img
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার Feb 02, 2026
img
বিশ্বসংগীত ও মানবিকতার প্রতীক শাকিরার জন্মদিন আজ Feb 02, 2026
img

যশোরে তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই Feb 02, 2026
img
অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে : অর্থ উপদেষ্টা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস বিতর্কে এবার নতুন নাম মামদানির মা মীরা নায়ার Feb 02, 2026
img
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর Feb 02, 2026
img
তরুণ অভিনেতা আরশ খানের জন্মদিন আজ Feb 02, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের একপাক্ষিক আচরণ নিয়ে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক Feb 02, 2026
img
কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে: তারেক রহমান Feb 02, 2026
img
ভুল বোঝাবুঝি নিয়ে এ আর রহমানের আক্ষেপ! Feb 02, 2026
img
ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম: মাহমুদউল্লাহ Feb 02, 2026
img
অরিজিতের বাড়িতে গোপন বৈঠকে হাজির আমির খান! Feb 02, 2026
ভেনেজুয়েলার তেল খনিতে চীনকে কেন ডাকছেন ট্রাম্প? Feb 02, 2026