চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার

চট্টগ্রাম নগরে ‘গেম অব থ্রোনস’ টেলিভিশন সিরিজের আদলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানার ঝোলানো হয়েছে। বিষয়টি নিয়ে অনলাইন-অফলাইনে আলোচনা চলছে। তবে জামায়াত-শিবিরের নেতারা বলছেন, এর সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই।

নগরের বড়পোল ও চকবাজার এলাকায় টাঙানো ব্যানারগুলোতে সিরিজটির জনপ্রিয় সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ লেখা রয়েছে। এতে দেখা যায়, শফিকুর রহমান তলোয়ারের আকৃতির দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে রয়েছেন। নিচে লেখা আছে ‘কার্টেসি: দাদু ফ্যান ক্লাব, চট্টগ্রাম’।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জামায়াত আমির সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার ও চট্টগ্রাম সফর করছেন। এতে তিনি কক্সবাজারের মহেশখালী ও সদর এবং চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া, সীতাকুণ্ড ও নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন।

এ সফরকে কেন্দ্র করেই ব্যানারগুলো ঝোলানো হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যানারগুলোর ছবি ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিষয়টিকে কৌতূহলোদ্দীপক হিসেবে দেখছেন, আবার অনেকে সমালোচনাও করছেন। এ বিষয়ে জানতে চাইলে চকবাজার জামায়াতের আমির আহমেদ খালেদুল আনোয়ার দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমিরে জামায়াতের কিছু সমর্থক হয়তো আগ্রহ বা উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এমনটি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ফ্যান পেজে ছবিগুলো ভাইরাল হয়েছিল। সেখান থেকেই কেউ এগুলো ব্যানার আকারে ছাপিয়ে লাগিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব’ নামে খোঁজ করলে একাধিক পেজ ও গ্রুপ পাওয়া যায়। এসব পেজে একই ধরনের ছবি শেয়ার হতে দেখা গেছে।

এ নিয়ে কথা হলে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন দেশের একটি গণমাধ্যমকে জানান, বিষয়টি তার নজরে এসেছে। তবে সাংগঠনিক সিদ্ধান্তে এরকম ব্যানার লাগানো হয়নি। তিনি বলেন, ‘এখন অনেকে অনেক জায়গা থেকে অপ্রত্যাশিত কিছু করে ফেলতেছে। কিছু লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আবার কিছু ভক্ত ভালোবাসা থেকে আবেগে এ কাজগুলো করতেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখতেছি।’


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026
img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026
img
হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে: আসিফ মাহমুদ Feb 02, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ২৫ দিনে ১৭৬ মামলা ও ১৮ লাখ জরিমানা Feb 02, 2026
img
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানাল বাংলাদেশ, জবাব দেয়নি ভারত Feb 02, 2026