জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে প্রার্থীরা সবসময় জনগণের কাছে আসতে বাধ্য হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘নির্বাচনের সময় শুধু প্রার্থীরা আপনাদের কাছে আসে। কিন্তু “হ্যাঁ” ভোট জয়যুক্ত হলে যে সংস্কার হবে, তাতে প্রার্থীরা সবসময় আপনাদের কাছে আসতে বাধ্য হবে।’
এসএস/এসএন