২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৪৩ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৭ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৩ শতাংশ কমেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ২.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৮ কোটি ২ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাসে আয় হয়েছিল ২ হাজার ৩৫৫ কোটি ২০ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ২২৮ কোটি ৯৯ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৩ দশমিক ১৩ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে এ আয় ছিল ১ হাজার ২৬৮ কোটি ৭৬ লাখ ডলার।

এছাড়া ১ হাজার ৬৯ কোটি ২ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১ দশমিক ৬০ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে এ আয় ছিল ১ হাজার ৮৬ কোটি ৪৩ লাখ ডলার।

এদিকে, সদ্যবিদায়ী জানুয়ারি মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬১ কোটি ৪৭ লাখ ডলারে। আর ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৩৬৬ কোটি ৪৩ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৮০ কোটি ১৯ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ২ দশমিক ৬১ শতাংশ কমেছে। এছাড়া ১৮১ কোটি ২৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে শূন্য দশমিক ০৭ শতাংশ।

অন্যদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ২ হাজার ৮৪১ কোটি ৫ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯৩ শতাংশ কম। ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৭ মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বাড়লেও কৃষি পণ্যের কমেছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ৩ দশমিক ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৯৯ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৫ দশমিক ৭১ শতাংশ। জুলাই-জানুয়ারি মাসে রফতানি হয়েছে ৭০ কোটি ৭২ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। তবে কৃষি পণ্যের রফতানি আয় ৯ দশমিক ৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬০ কোটি ৭২ লাখ ডলারে।

এদিকে সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪৪১ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026
img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026
img
হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে: আসিফ মাহমুদ Feb 02, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ২৫ দিনে ১৭৬ মামলা ও ১৮ লাখ জরিমানা Feb 02, 2026
img
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানাল বাংলাদেশ, জবাব দেয়নি ভারত Feb 02, 2026