আইসিসিকে কী পরামর্শ দিলেন আফ্রিদি?

বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের পর বেশ সংকটময় মুহূর্ত পার করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের পর আরও বেশি কোণঠাসা হয়ে পড়েছে সংস্থাটি। এই ম্যাচটি অনুষ্ঠিত না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী টুর্নামেন্টগুলো সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে কি না, তা নিয়েও রয়েছে শঙ্কা।

এমতাবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান সমস্যা সমাধান এবং ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করতে হবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। শুধু চিন্তা করলেই হবে না, এই সমস্যার সমাধানও করতে হবে। আর এক্ষেত্রে মূখ্য ভূমিকা আইসিসিকেই পালন করতে হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন আফ্রিদি। সেই পোস্টে তিনি বলেন, ‘‘আমি সবসময় বিশ্বাস করি, রাজনীতি যখন দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট তখন দরজা খুলে দিতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে না। এটা দুঃখজনক। তবে আমি সরকারের সিদ্ধান্তের পক্ষে আছি।’’

তিনি আরও লেখেন, ‘‘আইসিসিকে তাদের নেতৃত্বের প্রমাণ দেখানোর এখনই সময়। শুধু কথাতে নয়, সিদ্ধান্তের মাধ্যমে তাদের প্রমাণ করে দেখাতে হবে যে, তারা প্রতিটি দলের সঙ্গে নিরপেক্ষ, স্বাধীন ও ন্যায্য।’’

এর আগে বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিশ্বকাপে অংশ গ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকার বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026
img
এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস Feb 02, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026
img
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম Feb 02, 2026